1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৮|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 101 Time View

অনলাইন নিউজ: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। যেকোনো অনুষ্ঠানে, যেকোনো জায়গায় দুজনের উপস্থিতিই যেন ভালোবাসায় পরিপূর্ণ আর সেই ভালোবাসার প্রকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো রাখঢাক করেন না তারা।

কখনও দীপিকার সিনেমা নিয়ে মুখ খোলেন রণবীর, আবার কখনও বা স্বামীর নতুন লুকে মুগ্ধতা প্রকাশ করেন দীপিকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে বলিউডের ‘মস্তানি’র মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে বি-টাউনে।

স্বামী রণবীর সিংয়ের নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’ আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি ‘ধুরন্ধর’।
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি।

এই ‘ধুরন্ধর’ অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার ওম এখনও পোহাচ্ছে দীপিকা-রণবীরের জুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork