1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:০৬|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 112 Time View
লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচির শেষ দিনে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়।

 

র‍্যালীটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীর সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির নেতা সফিউল্লাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে, এই দল গঠন করার পর থেকে মানবকল্যানে সফলতার সাথে কাজ করে আসছে। আর সেই সফলতার গল্প সকল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

 

আগামী নির্বাচনে আমাদের নেতা, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমাদের নেতাকে সংসদে পাঠানোর জন্য, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইবো এবং ভোলা-৩ আসন থেকে আমাদের নেতাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠাবো, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork