1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৪১|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 108 Time View
সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক
সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক

পিরোজপুর : নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উৎসবমুখর প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী ও গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না। সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো.  শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশ এল সাধারণ সম্পাদক পারভেজ আকন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ সদস্য কে এম মনিরুল আলম সেলিম।
প্রথম রাউন্ডের আলোচিত বিষয় ছিল, পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।
সেমিফাইনালে আলোচনার বিষয় ছিল ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে ও সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে। আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork