1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৫১|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 592 Time View
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে গলাকেটে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় জলঢাকা থানার মোরে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, তিস্তা নিউজের প্রকাশক ও সম্পাদক ফয়সাল মুরাদ, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রিয়াদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, মফস্বল সাংবাদিকের সভাপতি আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, ডিমলা উপজেলার সাংবাদিক মোহাম্মদ আলী সানু সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার কর্মরত সকল প্রিন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি আব্দুল মালেক ও একুশে টিভির প্রতিনিধি নুর আলম বাবু প্রমূখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। ইতোমধ্যে যারা গ্রেফতার হয়েছে দেশের প্রচলিত আইনে দ্রুত তাদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork