1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা বিশৃঙ্খলা আনে: আলেমদের সতর্কতার আহ্বান তারেক রহমানের - dailydeshkantha
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:২৯|
শিরোনামঃ

হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা বিশৃঙ্খলা আনে: আলেমদের সতর্কতার আহ্বান তারেক রহমানের

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 101 Time View
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিকে কেন্দ্র করে ইসলামি পণ্ডিতদের মধ্যে বিরোধ দেখা যায়। হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা দিলে তা সমাজে বিশৃঙ্খলা ডেকে আনে। সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে আলেমদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী যেকোনো তৎপরতা রোধে সোচ্চার।

আজ রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ‘তাঁবেদারি শাসন’ প্রমাণ করেছে—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। ইনসাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে ইমাম–খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, মসজিদ কমিটির ওপর ইমাম–মুয়াজ্জিনদের চাকরি নির্ভর থাকা উচিত নয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম–মুয়াজ্জিনদের সার্ভিস রুলস বাস্তবায়ন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork