1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‎হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:২৮|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

‎হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 130 Time View
‎হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
‎হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‎‎বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরবিশ্বনাথপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে চরবিশ্বনাথপুর গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রবিন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জনি মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ব্যবসায়ী বাবুল মিয়াসহ অন্যান্যরা।

‎বক্তারা অভিযোগ করে বলেন, “বিভিন্ন সময়ে হোসেনপুর বাজারে ঝগড়া বা সংঘর্ষের ঘটনা ঘটলে চরবিশ্বনাথপুর গ্রামবাসীকে দায়ী করে হয়রানি করা হয়। সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চরবিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম মাজহারকে অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত নন।”

‎এ সময় বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতার করা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork