1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‎হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:৪৭|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

‎হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 71 Time View
‎হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‎হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী, সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

‎ বুধবার সকাল থেকেই উপজেলার ৬টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৌরসভার কুড়িঘাট এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে বেলা ১২টায় উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে বিশাল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এসে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

‎জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুভ সুচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিন।যুগ্ম আহবায়ক এডভোকেট মঞ্জুরুল হক জুয়েল, ফরিদ আহমেদ, সেলিম মাহবুব সবুজ, এ আই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবুল বাসার,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ, জিয়া উর রহমান লিমন প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উল্লাসে সকলেই মেতে উঠে।দিনভর চলা এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ‎বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork