1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
৫ লক্ষ্য টাকা চাঁদা না দেয়ায় বসতবাড়ির রাস্তা বন্ধ করে দিলেন ওয়াসিম ও মিলন গংরা - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:০১|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

৫ লক্ষ্য টাকা চাঁদা না দেয়ায় বসতবাড়ির রাস্তা বন্ধ করে দিলেন ওয়াসিম ও মিলন গংরা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 61 Time View
৫ লক্ষ্য টাকা চাঁদা না দেয়ায় বসতবাড়ির রাস্তা বন্ধ করে দিলেন ওয়াসিম ও মিলন গংরা
৫ লক্ষ্য টাকা চাঁদা না দেয়ায় বসতবাড়ির রাস্তা বন্ধ করে দিলেন ওয়াসিম ও মিলন গংরা

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দারোগা হাওলা গ্রামের হাবিব ঘোষের বাড়িতে ৫ লক্ষ্য টাকা চাঁদা না দেয়ায় রাস্তা বন্ধ করে দিয়েছে ওয়াসিম ও মিলন গংরা। তার প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী। এর আগে ওয়াসিম ও মিলন গংরা এলাকায় একাধিক বার এধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

 

ভুক্তভোগী জাহাঙ্গীর মাঝি বলেন, দীর্ঘ ২৫/৩০ বছর এখানে বাড়ি করে আমরা বসবাস করে আসছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ নেতা মিলন ক্ষমতার জোরে আমাদের উপর একাধিকবার অত্যাচার অবিচার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার এই সকল অত্যাচার অবিচারের প্রতিকার পাওয়া আমাদের সম্ভব হয়নি। সে সময় দায়িত্বশীলদের কাছে একাধিকবার বিচার চেয়েও বিচার পায়নি। তারপরও আমরা মুখ বুজে সব কিছু সহ্য করে গিয়েছি। কিন্তু হঠাৎ করে ওয়াসিম, মিলন, শাহে আলম, মশুরা বেগম, ফাতেমা বেগম, রুনা বেগম, ফরিদ ও আলমগীর এবং বাবুল মিলে আমার ঘর থেকে বের হয়ে বাহিরে চলাচলের রাস্তাটি কাটা দিয়ে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় তারা আমার ঘরের চারপাশে এমনভাবে আটকে দিয়েছে যাতে আমি কোনোভাবেই ঘর থেকে বের হতে না পারি।

 

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘ ২৫/৩০ বছর জাহাঙ্গীর মাঝি এখানে বসবাস করে আসছে। কিন্তু ওয়াসিম ও মিলন গংরা হঠাৎ করে কয়েক বছর জাহাঙ্গীর মাঝির কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। সে চাঁদা দিতে না পারায় জাহাঙ্গীর মাঝির উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। সেই অত্যাচার এর শেষ পরিণতি হলো জাহাঙ্গীর মাঝির ঘর থেকে বের হ‌ওয়ার রাস্তাটি ও তারা বন্ধ করে দিয়েছে। যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মানুষের ঘর থেকে বের হওয়ার রাস্তাটি এই ভাবে বন্ধ করে দিলে কি ভাবে এই অসহায় পরিবারটি চলাচল করবে।

 

বসতবাড়ির রাস্তা কাটা দিয়ে বন্ধ করার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রুনা বেগম বলেন, এই বাড়িটি এখানে ২০-২৫ বছর। এত বছর এরা এখানে বসবাস করে আসছে। এখন এদের সাথে আমাদের জায়গা জমির সমস্যা চলছে। জায়গা জমি সমস্যা সমাধান হলে রাস্তা ছেড়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork