1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে চারা বিতরণ - dailydeshkantha
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:১৩|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে চারা বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 204 Time View
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে চারা বিতরণ
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে চারা বিতরণ

পিরোজপুর অফিস ::‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বিদেশী আম গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে চেরাগ গ্রন্থাগারের ৪৫ জন পাঠক সদস্যের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে কাজী মুজিবুর রহমানের লেখা একটি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুজখোলা সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও চেরাগ গ্রন্থাগারের সভাপতি মো. আলমগীর কবির।সঞ্চালনায় ছিলেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক সমর কৃষ্ণ হালদার।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এলিজা জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেরাগ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষাবিদ ও সাহিত্যিক সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাহিত্যিক কাজী মুজিবুর রহমান, উত্তর পোরগোলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ. এম. মজিবুর রহমান, জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু বিপুল মিত্র, উত্তর পোরগোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গনেশ চন্দ্র হালদার এবং গ্রন্থাগারের নির্বাহী পরিষদের সভাপতি মো. আব্দুর রব হাওলাদারসহ অন্যান্য শিক্ষক ও সমাজসেবীবৃন্দ।

অনুষ্ঠানে চেরাগ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো. ফারদিন শেখ পরিবেশ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন। বক্তারা প্রয়াত সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর পরিবেশ চিন্তা,  শিক্ষা ও সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন। চেরাগ গ্রন্থাগারের এ উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন এবং চেরাগের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork