1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গ্রন্থাগার পরিদর্শন: চেরাগ গ্রন্থাগারে যুক্ত হলো আরও ৮৯টি নতুন বই - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:৩১|

গ্রন্থাগার পরিদর্শন: চেরাগ গ্রন্থাগারে যুক্ত হলো আরও ৮৯টি নতুন বই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 176 Time View

পিরোজপুর :

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় অবস্থিত চেরাগ গ্রন্থাগার পরিদর্শন ও বই প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গ্রন্থাগারটি সমৃদ্ধ হয়েছে নতুন ৮৯টি বইয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. মো. আরিফুজ্জামান রাজীব এর নেতৃত্বে প্রতিনিধি দলটি গ্রন্থাগারটি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুইজন সহযোগী অধ্যাপক ও ১২ জন শিক্ষার্থী। সোমবার (২৮ জুলাই) বিকেলে গ্রন্থগার মিলনায়াতনে আয়োজিত এই সফরে তাঁরা চেরাগ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, প্রয়াত শিক্ষাবিদ ও সাহিত্যিক সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান এর স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরিদর্শনকালে চেরাগ গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফারদিন শেখ ও দপ্তর সম্পাদক মো. সাকিব হাসান সবুজ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork