1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:৪০|

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 76 Time View
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনের ট্রান্সফরমারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ গনমাধ্যমকে জানান, ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভির ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৫ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

 

পরে ২টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এতে ট্রান্সফরমারটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান পরে জানা যাবে।

এদিকে ভোরে অগ্নিকাণ্ডের পর থেকে ৫ ঘন্টা পলাশ উপজেলা ও পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork