1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চকরিয়া সরকারি হাসপাতালের এসি চুরি ঘটনায় ২ জন চোর আটক - dailydeshkantha
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:৫৬|

চকরিয়া সরকারি হাসপাতালের এসি চুরি ঘটনায় ২ জন চোর আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 183 Time View

কক্সবাজার  প্রতিনিধি:

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। তাদের হেফাজত থেকে চোরাইকৃত এসির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৭ আগষ্ট) সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) ও মোহাম্মদ রুবেল (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এদের বিরুদ্ধে চকরিয়া থানায় দায়েরকৃত মামলা নং-২৩, জিআর নং-৩৯৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, এই দুই যুবক পেশাদার চোর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এর আগে তারা উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের এসির যন্ত্রাংশ চুরি করেছে। স্থানীয়রা মনে করছেন, যদি ভুক্তভোগীরা আগেই আইনানুগ পদক্ষেপ নিত, তাহলে চক্রটি এতবেশি বেপরোয়া হতে পারত না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork