1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চট্টগ্রাম পশ্চিম পটিয়া কোলাগাঁও গরম পানি ঢেলে এক নারীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ! - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:৩৭|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

চট্টগ্রাম পশ্চিম পটিয়া কোলাগাঁও গরম পানি ঢেলে এক নারীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 120 Time View
চট্টগ্রাম পশ্চিম পটিয়া কোলাগাঁও গরম পানি ঢেলে এক নারীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ!
চট্টগ্রাম পশ্চিম পটিয়া কোলাগাঁও গরম পানি ঢেলে এক নারীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ!

মোঃ আজম খাঁন, চট্টগ্রাম থেকে : ‎চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় সামান্য বিষয়কে কেন্দ্র করে গরম পানি ঢেলে এক নারীর শরীর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত আমেনা খাতুন (৫০) কে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, ছবির মার্কেট এলাকায় চলাচলের পথের ওপর কংক্রিট রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে একই এলাকার তালেব ও জলি আক্তার প্রতিপক্ষ আমেনা খাতুনের গায়ে গরম পানি নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষও হয়।

‎গুরুতর দগ্ধ অবস্থায় আমেনা খাতুনকে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলায় ভর্তি রয়েছেন।

‎আহত নারীর ছেলে মোহাম্মদ আসাদ অভিযোগ করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতি-পক্ষ আমার মায়ের শরীরে গরম পানি ঢেলে মারাত্মক ভাবে আঘাত করেছে।”

‎এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork