1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভাঃ সীমান্তে চোরাচালান-মাদক প্রতিরোধে প্রশাসনের দৃঢ় অবস্থানের প্রত‍‍্যয় - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:২১|

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভাঃ সীমান্তে চোরাচালান-মাদক প্রতিরোধে প্রশাসনের দৃঢ় অবস্থানের প্রত‍‍্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 82 Time View
নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভাঃ সীমান্তে চোরাচালান-মাদক প্রতিরোধে প্রশাসনের দৃঢ় অবস্থানের প্রত‍‍্যয়
নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভাঃ সীমান্তে চোরাচালান-মাদক প্রতিরোধে প্রশাসনের দৃঢ় অবস্থানের প্রত‍‍্যয়

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা, মাহমুদুল হক বাহাদুর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন“সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।”

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন— নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সুবেদার মো. হালিম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী আরও বলেন, “সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বেড়েছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব (২৮ সেপ্টেম্বর শুরু) নির্বিঘ্নে পালনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথাও জানান।

 

সভায় অংশগ্রহণকারী সদস্যরা মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork