1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাজিরপুরে রিকের উদ্যোগে প্রবীণদের মাঝে ছাতা ও লাঠি বিতরণ - dailydeshkantha
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:২০|

নাজিরপুরে রিকের উদ্যোগে প্রবীণদের মাঝে ছাতা ও লাঠি বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 321 Time View
নাজিরপুরে রিকের উদ্যোগে প্রবীণদের মাঝে ছাতা ও লাঠি বিতরণ
নাজিরপুরে রিকের উদ্যোগে প্রবীণদের মাঝে ছাতা ও লাঠি বিতরণ

পিরোজপুর অফিস : রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের অসহায় ও ষাটোর্ধ্ব প্রবীণদের মাঝে ছাতা ও লাঠি বিতরণ করা হয়েছে। প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে মোট ৯০ জন প্রবীণের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

 

সোমবার (২৫ আগস্ট) নাজিরপুর উপজেলায় রিকের শাখা কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিয়া শাহানাজ তমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক-এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক, আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান খান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাঁখারীকাঠী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. আলমগীর সোহেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রিক-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার উত্তম চৌধুরী। বক্তারা রিকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সমাজে প্রবীণদের সম্মান ও সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম প্রবীণদের প্রতি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork