1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাটোরে জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স ও প্রশিক্ষণ অনুষ্ঠিত - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:৫৯|
শিরোনামঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

নাটোরে জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৩, ২০২৬,
  • 39 Time View

নাটোর প্রতিনিধি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে নাটোরে ম্যানেজার কনফারেন্স ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী নাটোর রাজবাড়ীর আনন্দ ভবন হলরুমে এ কনফারেন্স ও প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান। তিনি বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং ইসলামী জীবন বীমার কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সঠিক পরিকল্পনা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এস এম মনজুর-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এএমডি মাওলানা রুহুল আমিন, শরিফুল ইসলাম ও কাজেম উদ্দিন।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. নাহিদুল ইসলাম। তিনি বীমা খাতের আধুনিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, গ্রাহকসেবা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নাটোর সার্ভিস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্স ও প্রশিক্ষণ সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা, ম্যানেজার এবং বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork