1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailydeshkantha
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:১৬|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

নীলফামারীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 252 Time View

জহুরুল ইসলাম. নীলফামারী প্রতিনিধি

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাতুন্নবী (সা.) উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা।

উক্ত সীরাত মাহফিল
( ৬সেপ্টেম্বর)শনিবার নীলফামারী জেলার জলঢাকা উপজেলার জলঢাকা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবতার সর্বোত্তম আদর্শ। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্তির অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথে ফিরিয়ে আনতে হলে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শকে জীবনমুখী করে তুলতে হবে। তারা আরও বলেন, ইসলামই যুবসমাজকে সুস্থ চিন্তা, সৎ চরিত্র ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই ইসলামী যুব প্রজন্মকে কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে হবে।
বক্তারা জোর দিয়ে বলেন, পশ্চিমা ভোগবাদী সংস্কৃতি আমাদের যুবসমাজকে বিপথে নিতে চাইছে। এ থেকে রক্ষা পেতে হলে যুবকদের সীরাত অধ্যয়ন, নামাজ-রোজার চর্চা এবং ইসলামী সংগঠনের মাধ্যমে নিজেদের শাণিত করতে হবে। কেননা তরুণরাই আগামী দিনের রাষ্ট্র ও জাতির কর্ণধার। যদি তারা রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়, তবে একটি ন্যায়ভিত্তিক, শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলে জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির সমৃদ্ধি এবং তরুণ প্রজন্মের ঈমানি দৃঢ়তা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork