নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১৩ এপ্রিল: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন Telenor Group-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নেটওয়ার্ক উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী এ সময় টেলিযোগাযোগ খাতে আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন এবং দেশের ডিজিটাল অগ্রগতিতে বহুজাতিক প্রতিষ্ঠানের ভূমিকার কথা উল্লেখ করেন।
এদিকে, টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট বাংলাদেশের বাজারে আরও বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।