1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সব বিভাগে বৃষ্টি হবে, তাপমাত্রা কমবে ২ ডিগ্রি - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:৫৭|
শিরোনামঃ

সব বিভাগে বৃষ্টি হবে, তাপমাত্রা কমবে ২ ডিগ্রি

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 127 Time View
সব বিভাগে বৃষ্টি হবে, তাপমাত্রা কমবে ২ ডিগ্রি
সব বিভাগে বৃষ্টি হবে, তাপমাত্রা কমবে ২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক:

দেশের আটটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমে যাবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork