1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, অধ্যাদেশ জারি - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৩৭|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, অধ্যাদেশ জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 527 Time View
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, অধ্যাদেশ জারি
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, অধ্যাদেশ জারি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।

গত সোমবার (১৮ আগস্ট) এই বিষয়ে সংশোধিত চারটি আইন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না।

 

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্ট চারটি আইনের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের চূড়ান্ত সম্মতির পর এটি কার্যকর করা হয়।

 

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে রাজনৈতিক দল ও নির্বাচন বিশ্লেষকরা স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

 

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীক না থাকলে রাজনীতির বাইরে থাকা অনেক যোগ্য ও জনপ্রিয় ব্যক্তি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork