1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মর্মান্তিক মৃত্যু - dailydeshkantha
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৭|
শিরোনামঃ
মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 253 Time View
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মর্মান্তিক মৃত্যু

মোঃ মামুন নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য বানু (৫৫) এবং তার নাতনী মোছা. রুপালী আক্তার (বয়স ১৪ দিন)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনীকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে টিকা দিয়ে বাড়ী ফেরার পথে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবজাতক রুপালী মারা যায়। গুরুতর আহত অবস্থায় সুর্য বানুকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফজলে এলাহী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক পিকআপটি আটক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
একসঙ্গে নানী ও নাতনীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork