1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪১|

ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬,
  • 48 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক: ব্যাংক থেকে ঋণ নিয়ে ফুটপাতে চায়ের দোকান করে সংসার চালানো যুবদল নেতার পাশে দাঁড়িয়েছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর মানবিক সহায়তায় এগিয়ে আসেন সংগঠনটির নেতারা।

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনটি নজরে আসার পর লালবাগ থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. আশিক রহমান মিরাজের পাশে দাঁড়ান যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জু।

জানা গেছে, একটি গণমাধ্যমে আশিক রহমান মিরাজের জীবন-সংগ্রাম ও ফুটপাতে চায়ের দোকান করে সংসার চালানোর বিষয়টি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। পরে তারা মিরাজের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়ার উদ্যোগ নেন।

এ বিষয়ে খন্দকার এনামুল হক এনাম বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা রাজনৈতিক সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রমেও যুবদলের নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে।

তিনি বলেন, ভালো কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের উৎসাহ দেওয়া এবং প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতারা বলেন, সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন সমস্যা ও সংকটে সহযোগিতার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork