1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়ন—সব ক্ষেত্রেই সরকার কাজ করছে: রিজভী - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:৫১|
শিরোনামঃ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়ন—সব ক্ষেত্রেই সরকার কাজ করছে: রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 20 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক: সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘একটি ভঙ্গুর স্তূপের ওপর দাঁড়িয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার তথা জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। চারদিকে ছিল অরাজকতা ও নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হয়ে যাবে—তার কোনো নিশ্চয়তা ছিল না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও চলেছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক মতের ভিন্নতার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যার শিকার হতে হয়েছে। উপজেলা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, ছাত্রনেতা ও যুবনেতাসহ অনেকের মরদেহ বিভিন্ন স্থানে পাওয়া গেছে। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

রিজভী বলেন, ‘এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে একটি বড় আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট পরিবর্তন এসেছে। তবে আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে যে লিগ্যাসি, তা রাতারাতি নির্মাণ ও পুনর্গঠন করা সম্ভব নয়।’

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে ৮৫০ কোটি টাকা উধাও হয়ে গেল। সেই টাকা ফিলিপাইনের জুয়ার আসরে গিয়ে পৌঁছাল। ক্যাসিনোর মধ্যে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ একের পর এক ব্যাংক লোপাট হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘অর্থনীতির কঠিন পরিস্থিতির মধ্যে লোক দেখানো কিছু মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতির গল্প আমরা শুনেছি। অত্যন্ত অবাস্তব ও অসত্য সেই পরিস্থিতি এবং লিগ্যাসি থেকে নতুন সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে সরকারপ্রধান তারেক রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই কাজ শুরু করেছেন।

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ অব্যাহত রয়েছে।’

রিজভী বলেন, দিনরাত নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের কমতি রাখেননি। তবে বিভিন্ন দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ দেশের উন্নয়নের গতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে।

তিনি বলেন, এসব বাধা সত্ত্বেও জনগণের স্বস্তি ও কল্যাণ নিশ্চিত করতে সরকার তার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, হুমায়ূন কবির, জাহিদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork