1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৩৬|
শিরোনামঃ
‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 126 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে। এতে নির্বাচন আয়োজন সংক্রান্ত ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণ ইত্যাদি।

 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

রোডম্যাপে পাহাড়ি অঞ্চলের বিশেষ বাস্তবতা বিবেচনায় এনে ইসি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার দুই মাস আগে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তাদের সম্ভাব্য ভোটকেন্দ্র বাছাই ও হেলিকপ্টার সহায়তা প্রয়োজনীয়তা চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এই নির্দেশনায় প্রতিটি ভোটকেন্দ্রের সম্ভাব্য কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রার সূচনা ও শেষ পয়েন্ট, এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

এছাড়া তফসিল ঘোষণার ১০ দিন আগে ভোটগ্রহণ কর্মকর্তাদের চলাচলের জন্য প্রয়োজনীয় টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন নির্ধারণ এবং হেলিকপ্টার সহায়তার বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোডম্যাপে যা থাকছে: সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

রাজনৈতিক দল নিবন্ধন হালনাগাদ

দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন

পার্বত্য এলাকায় বিশেষ লজিস্টিকস পরিকল্পনা

নির্বাচন কর্মকর্তা প্রশিক্ষণ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি পরিকল্পনা

নির্বাচন কমিশন জানিয়েছে, জনগণ ও অংশীজনদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই এ রোডম্যাপ তৈরি হয়েছে। কমিশন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ইসি সচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork