সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে একজনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তি হচ্ছে মোঃ ইউসুফ মিয়া, পিতা মজিবুল হক।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ইসমত জাহান তুহিন।
ইসমত জাহান তুহিন জানান সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক অবৈধভাবে পাহাড় কেটে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় মোহাম্মদ ইউসুফ মিয়া,পিতা মজিবুল হক নামে ১ ব্যক্তি,কে সর্তকতামূলক ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়েছে।
তিনি আরো জানান পরিবেশ রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে রামগড় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।