1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মতিঝিল দক্ষিণ থানার স্থানীয় যুব ভোটার সমাবেশ অনুষ্ঠিত - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:২৬|

মতিঝিল দক্ষিণ থানার স্থানীয় যুব ভোটার সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 163 Time View

নিজস্ব প্রতিবেদক: মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ফকিরেরপুল ও আরামবাগ এলাকার স্থানীয় যুব ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এবং সংসদীয় ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইমাম হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই সভায় আরো উপস্থিত ছিলেন থানার শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজই জাতির প্রাণশক্তি। তারা যদি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেয়, তাহলে দেশ এগিয়ে যাবে ন্যায় ও উন্নতির পথে।” তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নতুন ভোটারদের দায়িত্বশীল ভূমিকা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ, দেশপ্রেম ও নৈতিকতা চর্চার আহ্বান জানান। স্থানীয় শতাধিক তরুণ ভোটার সমাবেশে অংশগ্রহণ করেন।

সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ নতুন ভোটারদের মাঝে সচেতনতা লিফলেট বিতরণ করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork