1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪৬|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প

বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬,
  • 14 Time View

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা শাহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ককটেল ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি সিনেমাটি আয়েও ভালো সাড়া ফেলেছে।

গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই ভালো ব্যবসা করে। মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় হয় ১৩ কোটি ৫০ লাখ রুপি। এরপর সপ্তাহের মাঝামাঝিতেও আয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে এটি।

ভারতীয় বক্স অফিস ট্র্যাকিং পোর্টাল স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে অর্থাৎ বুধবার সিনেমাটি আয় করেছে ৫ কোটি রুপি। এতে করে মাত্র ছয় দিনেই ভারতের বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৬৬ কোটি রুপিতে।

তবে বক্স অফিসে ‘ককটেল ২’-এর যাত্রা খুব একটা সহজ ছিল না। একই সময়ে মুক্তি পাওয়া একাধিক বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে শাহিদ কাপুরের এই সিনেমাকে। এর মধ্যে রয়েছে বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’, ববি দেওলের ‘বান্দর’, কঙ্গনা রানাওয়াতের ‘ভারত ভাগ্য বিধাতা’সহ আরও কয়েকটি সিনেমা।

তারপরও নিজের অবস্থান ধরে রেখেছে ‘ককটেল ২’। সিনেমাটিতে শাহিদ কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় রোম্যান্টিক-কমেডি সিনেমা ‘ককটেল’-এর দ্বিতীয় পর্ব হিসেবে তৈরি হয়েছে ‘ককটেল ২’। প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। মুক্তির পর ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork