1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিকেল ৩টায় আবার বসছে জাতীয় সংসদ অধিবেশন - dailydeshkantha
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৮:১৫|
শিরোনামঃ

বিকেল ৩টায় আবার বসছে জাতীয় সংসদ অধিবেশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬,
  • 65 Time View

ঢাকা: ছয় দিনের বিরতি শেষে আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)।

জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘ আলোচনা করেন। আলোচনায় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় উঠে আসে।

আজকের অধিবেশনে বাজেট-পরবর্তী বিভিন্ন আইন প্রণয়ন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যান্য সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork