1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৪|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬,
  • 65 Time View

নিজস্ব প্রতিবেদক | ১৫ নভেম্বর ২০২৬: ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত ঘোষণা করা হয়েছে।

সড়কের বেহাল অবস্থা, বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি কর্মসূচি ব্যাপক জনঅংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু সরকার গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রথমে সড়কপথে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনযোগে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। কিন্তু রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানো এবং একক রেললাইনের সীমাবদ্ধতার কারণে ব্যাপক জটিলতা তৈরি হয়। এতে কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকায় আপাতত লংমার্চ স্থগিত করা হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য পিছপা হবে না। নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন অব্যাহত থাকবে।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধের মধ্য দিয়েই প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই। ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork