1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৩|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬,
  • 38 Time View

বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, খাবার বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জিসাস)।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বগুড়া শহরের কাটনারপাড়া দারুল ইসলাম কওমি মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার কনক, সাংগঠনিক সম্পাদক সোলায়মান শেখ, গুলজার হোসেন, দিপু চৌধুরী, পিরু, আব্দুল ওয়াহাব, মনির উদ্দিন শিপু ও দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ বিএনপি ও জিসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতারা বলেন, জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং তারেক রহমানের প্রতি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork