1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:০৪|

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 509 Time View
চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল
চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

 

চোখের ফলোআপ চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে বলেন, ‘চোখের ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককে যাচ্ছেন। বুধবার সকালে তারা একটি ফ্লাইটে রওনা হবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি শিগগির আবারও দেশে ফিরে আসবেন।’

এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সহধর্মিণী রাহাত আরা বেগমসহ ব্যাংকক যান মির্জা ফখরুল। ব্যাংককের রুটনিন আই হাসপাতালে পরদিন ১৪ মে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের বেশি সময় বিশ্রামে ছিলেন তখন। এরপর চোখের চিকিৎসা শেষে গত ৭ জুন দেশে ফেরেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork