1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ২:১২|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 104 Time View
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে নাফ নদীর নাজিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমারের মুংডু খাল থেকে একটি সন্দেহজনক জেলে নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি ধাওয়া করে। নৌকাটি কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা চারদিক ঘিরে ফেলে। পরে নৌকাটি তল্লাশি করে মাছ ধরার জালের ভেতর লুকানো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

 

আটকরা হলেন—আব্দুল্লাহ (৩০), মো. জহির আহমেদ (৫০),মো. কেফায়েত উল্লাহ (১৮)। সকলের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি স্থানীয় মাদক কারবারি ইমান আলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছিল। এ ঘটনায় ইমান আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork