1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৩১|

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 142 Time View

অনলাইন নিউজ: ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ১৮১ স্কোর নিয়ে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম, দ্বিতীয় অবস্থানে থাকা দুটি শহরই ভারতের।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৫৫৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কোলকাতা, বায়ুর মানের স্কোর ২১১, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১।

‘আমি নিঃশ্বাস নিতে চাই’— দূষণে মৃত্যুফাঁদে পরিণত দিল্লির বাতাস
নির্বাচিত হলে সব বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে
৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস

একই সঙ্গে ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৮০ থেকে ১৬০-এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork