নিজস্ব প্রতিবেদক: সরকার-প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের চলমান লাগাতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার রাজধানীতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
বক্তারা বলেন, দেশের লাখো শিক্ষক দীর্ঘদিন ধরে বেতনভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকার পূর্বে এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। তারা অবিলম্বে সকল স্বীকৃত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান।
শিক্ষক নেতারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবহেলিত রেখে একটি টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তারা চলমান আন্দোলনে সরকারের ইতিবাচক সাড়া কামনা করেন।