1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বিএনপির ৩১ দফা প্রচার কর্মসূচি পালন - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৪৬|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বিএনপির ৩১ দফা প্রচার কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 319 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতা আতিকুর রহমান আতিক। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি ও শহীদ শামসুজ্জোহা হলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

শনিবার বিকেলে দপ্তিয়র বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে লিফলেট বিতরণ ও পথসভা শেষে দপ্তিয়র আলহাজ্ব নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবুল আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভায় আতিকুর রহমান আতিক বলেন, “আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে আছি। দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি, এখনো আছি। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork