1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:৪৭|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 133 Time View
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসার গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বিসিক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)। সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

প্রতিবেশী সবিনয় দাস জানান, পরিবারের সদস্যরা বাসার নিচতলায় ভাড়া থাকেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork