1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারী-০৩ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:২১|

নীলফামারী-০৩ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
  • 62 Time View

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-০৩ (জলঢাকা) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তারা জানান, সকাল নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। ভোটগ্রহণ শেষে এখন গণনার প্রস্তুতি চলছে। ফলাফল ঘোষণা করা হবে নির্ধারিত সময় অনুযায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork