1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
``পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো'' - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫৩|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

“পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো”

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 462 Time View
``পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো''
``পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো''

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর সিস্টেমে ভোট হবে নাকি বিদ্যমান পদ্ধতিতে, তা রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

শফিকুল আলম বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বেশি বক্তব্য দেওয়া উচিত নয়। নির্বাচনের জরিপ ফলাফলের ওপর ভিত্তি করে তিনি জানান, জনগণের ৯৫ শতাংশ ভোট দিতে চায়, যা ভবিষ্যতের নির্বাচনের ইনক্লুসিভ ও স্বচ্ছ হওয়ার ইঙ্গিত দেয়।

 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা গেছে, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর সিস্টেম সম্পর্কে অবগত নয়। পিআর চায় ২১.৮ শতাংশ, আর চায় না ২২.২ শতাংশ। জরিপে ১০,৪১৩ জন অংশগ্রহণ করেছেন। এছাড়া ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব পোষণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork