1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৭|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৮, ২০২৬,
  • 55 Time View

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া শহরের যান চলাচল ও নগর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাতমাথা থেকে গালাপট্টি (এম এ খান লেন-মেরিনা রোড) পর্যন্ত ২১৮ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, এন এস বি ট্রেডার্সের সুলতান আহম্মেদ তুহিন, বগুড়া সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপসহকারী প্রকৌশলী রোখসানা পারভীন, কার্যসহকারী আব্দুল আলিম, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান উত্তরন ট্রেডার্স।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্মাণকাজ সম্পন্ন হলে সাতমাথা থেকে গালাপট্টি এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের যাতায়াতে বাড়তি সুবিধা সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork