1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:১৮|

রামগড়ে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 105 Time View
রামগড়ে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রামগড়ে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে একজনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তি হচ্ছে মোঃ ইউসুফ মিয়া, পিতা মজিবুল হক।

 

২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ইসমত জাহান তুহিন।

 

ইসমত জাহান তুহিন জানান সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক অবৈধভাবে পাহাড় কেটে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় মোহাম্মদ ইউসুফ মিয়া,পিতা মজিবুল হক নামে ১ ব্যক্তি,কে সর্তকতামূলক ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়েছে।

 

তিনি আরো জানান পরিবেশ রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে রামগড় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork