1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কটিয়াদীতে ইউএনওর বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানার সরিয়ে এনজিওর ব্যানার টানিয়ে ফটোসেশন! - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:২৬|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

কটিয়াদীতে ইউএনওর বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানার সরিয়ে এনজিওর ব্যানার টানিয়ে ফটোসেশন!

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 76 Time View

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন প্রধান অতিথি ইউএনও মো: মাঈদুল ইসলামের বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানার সরিয়ে একটি এনজিওর ব্যানার তরিগড়ি করে টানিয়ে ফটোসেশন করতে দেখা গেছে।

 

৮ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম।

 

এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি জানান এমনটি করা যাবে। একই দর্শক, উপস্থিতি, বক্তা ও সাংবাদিক কিন্তু হঠাৎ করে একটি এনজিও সরকারি প্রোগ্রামের প্রধান অতিথি বক্তব্য শেষ করতে না করতেই ব্যানার টানিয়ে ফটোসেশন করতে পারে কি না এ নিয়ে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সরকার যেখানে নারী ও শিশুদের কল্যাণে অর্থ ব্যয় করে কাজ করছে সেখানে সরকারি প্রোগ্রাম শেষ হতে না হতেই একটি এনজিও একই পরিবেশে ফটোসেশন করতে পারে কি না এ নিয়ে দায়িত্বশীলদের কর্তব্য পরায়ণ নিয়ে নানা প্রশ্ন তুলছে মানুষজন।

একজন ইউএনও যেখানে সরকারি প্রোগ্রামে তার বক্তব্য শেষই করতে পারেনি সে জায়গায় একটি এনজিওর ব্যানার টানাতে তরিগড়ি করাকে নির্বাহী কর্মকর্তাকে চরম অবমাননা বলে মনে করছেন বিজ্ঞজনেরা।
এ ছাড়া দেখা যায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী ও আনসার সদস্যসহ এনজিওর প্রতিনিধি বেসরকারি ব্যানার টানাতে তরিগড়ি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork