1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন হৃদয়ছোঁয়া কথা - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:৫১|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন হৃদয়ছোঁয়া কথা

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬,
  • 118 Time View

স্পোর্টস ডেস্ক: একুশ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার যেন আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ের মুহূর্তে হাসি-কান্নায় ভেঙে পড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সতীর্থ, কোচ ও গ্যালারিভর্তি দর্শকদের আবেগঘন মুহূর্তের মধ্যেই জাতীয় দলের জার্সিতে নিজের শেষ বক্তব্য দেন আর্জেন্টিনার অধিনায়ক।

এস্তাদিও মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ছিল বিশেষ আয়োজন। মাঠের খেলাতেও তার প্রতিফলন দেখা যায়। আর্জেন্টিনা ৩-০ গোলে জয় তুলে নেয়। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোলের প্রতিটিতেই অবদান রাখেন মেসি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেই করেন তৃতীয় গোল।

ম্যাচ শেষে মাইক্রোফোন হাতে নেন মেসি। শুরুতে মুখে ছিল হাসি, কিন্তু কিছুক্ষণ পরই আবেগ ধরে রাখতে পারেননি। চোখের কোণে জমে ওঠে পানি। বক্তব্যের শুরুতেই প্রয়াত বাবা হোর্হে মেসির কথা স্মরণ করেন তিনি।

মেসি বলেন, ‘কী বলব ঠিক বুঝে উঠতে পারছি না। মাথায় অনেক কিছু ঘুরছে। আজকের রাতে সবার আগে যার কথা মনে পড়ছে, তিনি আমার বাবা। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় এই জার্সির প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য ছিল বিশাল গর্বের।’

জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার কথা স্মরণ করে মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে খেলার অনুভূতির সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। প্রতিটি ম্যাচে দল নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে বলেও জানান তিনি।

মেসির ভাষায়, ‘আমরা কখনো লড়াই থামাইনি। নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া বন্ধ করিনি। আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। এই জার্সির জন্য আমরা সবসময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করেছি।’

তবে জাতীয় দলের সঙ্গে আর মাঠে ফিরতে না পারার বিষয়টি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে বলে জানান মেসি। তিনি বলেন, ‘এখানে আর ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলতে, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।’

সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, তার সতীর্থরাই তার অনেক স্বপ্ন পূরণ করেছেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো সাফল্যগুলো তাদের সম্মিলিত লড়াইয়ের ফল।

সতীর্থদের ‘বীর যোদ্ধা’ উল্লেখ করে মেসি বলেন, ‘আমি সবসময় বীর যোদ্ধাদের দিয়ে পরিবেষ্টিত ছিলাম। এই পরিবেশটাকে আমি খুব মিস করব। আমি যেখানেই গিয়েছি, স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। মনে হতো, আমরা যেখানেই খেলছি, সেটাই যেন আমাদের নিজেদের ঘর।’

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মেসি। নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সামনে কঠিন সময় আসতে পারে। সেসব পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মেসি বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলাটা মিস করব। এখন থেকে আমি মাঠের বাইরে থেকে এই ছেলেদের এবং এরপর যারা আসবে তাদের সমর্থন দিয়ে যাব। কঠিন সময় সামনে আসছে। সেই মুহূর্তগুলোতে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। মহৎ কিছু অর্জন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে হবে।’

শেষ বক্তব্যে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি মেসি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং আপনাদের খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আমি সত্যিই গর্বিত।’

মেসির এই বক্তব্যের পর মনুমেন্তালে স্টেডিয়ামজুড়ে নেমে আসে আবেগঘন পরিবেশ। প্রিয় তারকার বিদায়ে কান্নায় ভেঙে পড়েন অনেক সমর্থক। ফুটবলবিশ্বের অন্যতম সেরা অধ্যায়ের সমাপ্তির সাক্ষী হয়ে থাকে আর্জেন্টিনার এই ঐতিহাসিক মাঠ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork