1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাজীপুরে দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshkantha
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:৫৭|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

গাজীপুরে দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 111 Time View
গাজীপুরে দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে শারদীয় দুর্গা পূজা নিরাপদ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর মহানগর পুলিশের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম। মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন গাজীপুর মহানগরের অতিরিক্ত কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) তাহেরুল হক চৌহান, গাজীপুর মহানগরের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম, গাজীপুর মহানগর পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাপ্পি দে প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা নিরাপদে, সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হবে। দুর্গা পূজায় সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার অশ্লীল, আপত্তিকর ও সাম্প্রদায়িক সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টকর কোন পোস্ট দেখলে পুলিশ কন্ট্রোল রুম বা ট্রিপল নাইনে জানানোর জন্য মতবিনিময় সভায় উপস্থিত সকলকে অনুরোধ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগরের উপ – কমিশনার বৃন্দ, অতিরিক্ত উপ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, গাজীপুর জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর সেনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস,এনএসআই, ডিজিএফআই, আনসার সদস্য সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork