1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন: মূল আসামি গ্রেফতার, উদ্ধার ছুরি ও মোবাইল - dailydeshkantha
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:০৭|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন: মূল আসামি গ্রেফতার, উদ্ধার ছুরি ও মোবাইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 445 Time View
গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন: মূল আসামি গ্রেফতার, উদ্ধার ছুরি ও মোবাইল
গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন: মূল আসামি গ্রেফতার, উদ্ধার ছুরি ও মোবাইল

সাজাদুর রহমান সাজু গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যা মামলার মূল আসামি রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টারের আবাসিক কক্ষ থেকে রিফাতকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বছির উদ্দিনের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি এবং অপর একটি পুকুর থেকে নজরুল ইসলামের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার রিফাত মন্ডল সৌরভ (১৬) গোবিন্দগঞ্জের শীতল গ্রামের সামিউল ইসলামের ছেলে। সে হরিপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় প্রেস ব্রিফিং। থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে। ওসি জানান, নজরুল ইসলামের দোকানের নিয়মিত কাস্টমার ছিল রিফাত। তার ১১০০ টাকা দোকানে বাকি ছিল। দেড় মাস আগে রিফাতসহ কয়েকজন নজরুলের দোকান চুরি করলে স্থানীয়রা তাকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা করে। সেই বিরোধের জের ধরেই গত ১৬ আগস্ট রাতে নজরুল বাড়ি ফেরার পথে রিফাত প্রথমে ক্লোরোফর্ম মিশানো রুমাল দিয়ে অজ্ঞান করে, পরে ফাঁকা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ওসি আরও জানান, আসামি রিফাতকে শিশু আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তির জন্য আবেদন করা হবে। এর আগে রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে একটি ধানক্ষেতের পাশ থেকে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই লাল মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork