1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ছাত্র সংসদের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:১৮|

ছাত্র সংসদের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 603 Time View
ছাত্র সংসদের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা
ছাত্র সংসদের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে আগামী ১৭ আগস্ট ২০২৫, রবিবার সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর বিষয়ে আলোচনা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”

ছাত্র সংসদের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

ছাত্র সংসদের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীরা আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে ছাত্র সংসদের ধারা সংযুক্ত করা ও তার একটি নির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।”

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আয়োজকরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork