1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:৩৫|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 80 Time View
জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু
জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফলাফল ঘোষণার আগে দায়িত্ব পালনকালে প্রীতিলতা হলের রিটার্নিং কর্মকর্তা ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান, সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম ও সদস্য লুৎফুল এলাহীর উপস্থিতিতে ফল প্রকাশ শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর আড়াইটায় ভোট গণনা সম্পন্ন হওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়। টানা শুক্রবার বিকেল পর্যন্ত গণনা চললেও পরে নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডেকে তা সাময়িকভাবে স্থগিত করে। পুনরায় শুক্রবার সন্ধ্যায় গণনা শুরু হলেও সেদিন ফল প্রকাশ হয়নি। দুই দফায় সময় বাড়ানোর পর শনিবার বিকেলে ফল ঘোষণা শুরু হলো।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

ছাত্রদের ১১টি হলে মোট ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৯৮৩ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন। অন্যদিকে ছাত্রীদের ১০টি হলে ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৭২৮ জন। সর্বাধিক ভোটার ছিলেন তারামন বিবি হলে ৯৮৩ জন এবং রোকেয়া হলে ৯৫৬ জন।

জাকসুর ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়াই করছেন।

এবারের নির্বাচনে মোট ৮টি প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে বামপন্থি, শিবির, ছাত্রদলসহ স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত প্যানেল। ভোটগ্রহণ হয় ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork