1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৬|
শিরোনামঃ

জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 135 Time View
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।

জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে বর্তমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় রাষ্ট্রদূত ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের আশ্বাস দেন এবং বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork