1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:২৮|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 623 Time View

আবেদ আলী ঢাকা:

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা।

০৮ আগষ্ট  শুক্রবার  জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল। তিনি বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বে আসবে। শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়, তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির এর বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্রশিবির সবসময় মেধা ও নৈতিকতার সমন্বয়ে ছাত্রসমাজ গঠনে কাজ করে আসছে।”

অনুষ্ঠানে শিবির নেতৃবৃন্দ ছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork