1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৯:০৮|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 63 Time View
ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন
ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন

মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন দেশের অন্যতম শীর্ষ বেসরকারী বিমান সেবাদানকারী সংস্থা ইউএসবাংলা কর্তৃক “বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছে ।

 

১৯ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর,২০২৫ পর্যন্ত ৩০০ টির অধিক ট্রাভেল এজেন্সীর অংশীদারদের উপস্থিতিতে অনুষ্ঠিত ইউএসবাংলার পার্টনার রিট্রিট ২০২৫, মালদ্বীপে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় । ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোঃ মোজাহেদ হোসেন মিঠু ট্রাভেল জোনের পক্ষে এই অ্যাওয়ার্র্ড গ্রহন করেন । তিনি এই স্বীকৃতি অর্জনে ইউএস-বাংলার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ট্রাভেল জোনের গ্রাহক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।

 

ট্রাভেল জোন কর্তৃপক্ষ জানায়, এ অর্জন তাদের আগামী দিনে আরও পেশাদারিত্বের সাথে যাত্রীসেবা প্রদান করতে উৎসাহিত করবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়নই তাদের সর্বোচ্চ অঙ্গীকার।

 

প্রতিষ্ঠার পর থেকে ট্রাভেল জোন দেশি-বিদেশি এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ওমরা ও হজ্ব কার্যক্রমসহ পূর্ণাঙ্গ ভ্রমণ সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের সেবা প্রদানের ফলে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জনকে ট্রাভেল জোন পরিবার তাদের দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork