1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:২২|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 610 Time View
নওগাঁর আত্রাইয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত
নওগাঁর আত্রাইয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

 

মোঃ আব্দুস ছালাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ মনিরুল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে রেললাইনে ঘটেছে। নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন।

ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় মনিরুল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই ঘটনা সম্পর্কে আমার কোনো জানা নেই এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমাকে কেউ খবর দেয়নি। বলেই তিনি ফোনটি কেটে দেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনিরুল কর্মসংস্থানের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে পরিবারের কোনো দাবি না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork